রাজধানীতে দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৃথক সময়ে এ ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে রাত পৌনে ৯টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। একই রাতে সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পল্লবীর বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামের একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

মো. জালাল উদ্দিন বলেন, বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন