লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে মন্ত্রণালয়ে আবেদন আদ্-দ্বীনের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেখে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে এই সংক্রান্ত একটি লিখিত আবেদন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় আদ-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরোনালদোর পর্তুগালকে রুখে দিলো কঙ্গো
পরবর্তী নিবন্ধকেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় ইংল্যান্ডের