রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগাধীন শাখাসমূহের ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩.১০.২০২৬) কুমিল্লার হোটেল এলিট প্যালেসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক “ঋণ বিতরণ বর্ষ ২০২৬” কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং শ্রেণিকৃত ঋণ আদায় কার্যক্রমে আরও গতি সঞ্চয়ের উপর গুরুত্বারোপ করেন।

এতে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনুদ্দিন মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন।

সভায় কুমিল্লা বিভাগের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি, ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ঋণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে কুমিল্লা বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, সহকারী মহাব্যবস্থাপক এবং শাখাসমূহের নির্বাহী/শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩