রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমে ভুগতে হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মধ্যে।

সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল ঢাকার আকাশ। তবে ভ্যাপসা গরমে ছিল নাভিশ্বাস অবস্থা। দুপুর ১২টার পর থেকে কালো মেঘ জমে আকাশে। দুপুর ১টার পর থেকে শুরু হয় বৃষ্টি।

রাজধানীর মগবাজার, মালিবাগ, রামপুরা, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু এখন কম সক্রিয়। ফলে এই বৃষ্টি বেশিক্ষণ দীর্ঘ নাও হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর
পরবর্তী নিবন্ধসিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না