ঢাবির ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক ড. জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অ্যালামনাই সংগঠন ‘ইডাফস’ (EDAPHOS)-এর ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খানকে আহ্বায়ক এবং অ্যালামনাই সদস্য মো. আসাদুজ্জামান রুবেলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের (CARS) ক্যাফেটেরিয়ায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইডাফসের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের অনুমতিক্রমে সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ অ্যালামনাই আকবর হোসেন।

সভা সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী শিশির।সভায় সিদ্ধান্ত হয়, নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।

এ ছাড়া সভায় ইডাফসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।নতুন নেতৃত্বের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা এবং সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশাও তুলে ধরা হয়।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১৯