নিজস্ব প্রতিবেদক

এনআরবিসি ব্যাংকের ‘আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো’র শরিয়াহ
সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান
কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ
মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।
সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড.মোহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ
মুফতি সাইফুল ইসলাম,ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো.
তৌহিদুল হক খান,এফসিএমএ,আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান
মো. আব্দুল গফুর রানা, সিএসএএ এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত
ছিলেন।
সভায় আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর চলমান কার্যক্রম,শরিয়াহ পরিপালন
এবং বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইসলামিক
ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা
সম্প্রসারণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।


