রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক:

দেশে জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে সরকার। এর ফলে বিদ্যুতের ঘাটতি কমাতে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।

রাজধানীর কোন কোন এলাকায় আজ কখন লোডশেডিং হবে তা জানতে ক্লিক করুন ডেসকো ও ডিপিডিসি।

 

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অগ্রণী ব্যাংক এর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধবিশ্বে আরও ১০৫৯ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩৪ হাজার