মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

নিউজ ডেস্ক

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান। তিনি জানান, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় এমভি জাকির সম্রাট-৩। রাতের দিকে চাঁদপুর অংশে মেঘনা নদীতে প্রবেশের পর ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীরগতিতে চলছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯-এর সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের এক পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই লঞ্চে থাকা অন্তত আটজন যাত্রী প্রাণ হারান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশীতের সবজির দাম কমেছে
পরবর্তী নিবন্ধআসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ