মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) প্রকল্পের অর্থায়নে মুকসুদপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে গোবিন্দপুর ইউনিয়নের পাথরাইল গ্রামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খয়রুদ্দীন আহম্মদ।  বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মামুনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।

সভায় বক্তারা জানান, বেড তৈরি করে মসুর চাষাবাদ করতে হবে। ৩০ সেন্টিমিটার সারিবদ্ধ করে বিজ বপন করতে হয়। দুই বেডের মাঝখানে ১২-১৮ ইঞ্চি দুরুত্ব থাকতে হবে। মসুর বিজ বপনের পূর্বে বিজ শোধন করে বপন করতে হবে।  এতে ফলন ভালো পাওয়া যায়। এই প্রযুক্তি এবারের তুলনায় আগামী বছর আরও বৃদ্ধি পাবে৷

পূর্ববর্তী নিবন্ধবজ্রপাতে একদিনে প্রাণ গেল ১২ জনের
পরবর্তী নিবন্ধকুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ