মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আরেফিন মুক্তা- মুকসুদপুর প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায়, উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, কলেজ শিক্ষক সনোজ কুমার মন্ডল, এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল, প্রভাকর্দী মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম, টেংরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন।আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসবার নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅক্টোবরে প্রথম ৪ দিনে এলো ৪৭৬২ কোটি টাকার রেমিট্যান্স