মুকসুদপুরে পোনামাছ অবমুক্ত

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি:

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

মুকসুদপুর উপজেলার ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আই এফ এফ এস প্রকল্পের উপ প্রকল্প পরিচালক খায়রুল ইসলাম পাভেল , উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন সেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইয়্যেদুল ইসলাম ভূইয়া, গোপালগঞ্জ জেলা খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযে ডলার আছে দেশের আপদকালীন সময়ের জন্য পর্যাপ্ত না: অর্থ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধন