দেলোয়ার হোসেন,স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন প্রাকৃতিক
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহয়া দরিদ্রও দুঃস্থদের মাঝে চেক বিতারণ
উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুরে প্রশাসন ও অসহয় দুর্যোগ
ব্যবস্থাপনা বিভাগ আয়োজন মুকসুদপুর স্থান উপজেলা বিজয় সভকক্ষে
আলোচনা সভা অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয়
নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১আসনের
এমপি সেলিমুজ্জামান সেলিম।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার
মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: আবিরুল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম
শোভন, ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন অফিসার এস এম মনোয়ার মাহামুদ,
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল- মামুন,
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারন
সম্পাদক তারিকুল ইসলাম রাজু মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি
আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকৌশলী অলিউল্লা প্রমুখ।
প্রধান অতিথি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহয় দরিদ্রও দুঃস্থ
শতজনের মাঝে ৫হাজার টাকার চেক তুলে দেন।


