দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুকসুদপুর মিনি স্টেডিয়ামে
বর্ণাঢ্য আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় মহারাজপুর ইউনিয়ন ও
বাঁশবাড়িয়া ইউনিয়ন ফুটবল দল। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১
আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো.
সেলিমুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস
সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের
সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবর মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু
বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম
শরীফ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, প্রমুখ। উপজেলার ও পৌর বিএনপি ও অঙ্গ-
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালয়না করেন মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও
সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী আয়োজক কমিটির পক্ষ থেকে মুকসুদপুর উপজেলা ক্রীড়া পরিষদের
সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু।নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচটি
গোলশূন্য শেষ হয় । পরবর্তীতে ফাইনাল খেলাটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হইতেদ পারে ।


