মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভাও দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন,মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি: ঢাকার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক
দূর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থীসহ সকল নিহতদের আত্মার মাগফিরাত
কামনায় গোপালগঞ্জের মুকসুদপুরে ২৭ জুলাই রবিবার বিকাল ৫টায়
মুকসুদপুর ফরিদ মিয়া কমপ্লেক্ধেসঢ়;সের প্রেসক্লাব কার্যালয়ে
মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে
এবং সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায়
প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহমেদ
মিয়া। সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সভাপতি
হাফিজুর রহমান, কবির হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার
হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন মুক্তার, যুগ্ম সাধারণ
সম্পাদক হুসাইন আহম্মেদ কবির, সাংগঠনিক সম্পাদক মো: কাইয়ুম
শরীফ,দপ্তর সম্পাদকপরেশ বিশ্বাস,প্রচার সম্পাদক মামুন মোল্লা,তথ্য ও
প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ধর্ম বিষয়ক
সম্পাদক কোষাধ্যক্ষ রাজু মিয়া,আইন বিষয়ক সম্পাদক আকাশ মিয়া
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু প্রমূখ


আলোচনা সভা শেষে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান
বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দূর্ঘটনায় নিহতদের
আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুকসুদপুর
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহম্মেদ কবির।

পূর্ববর্তী নিবন্ধ২৬ দিনে রে‌মিট্যান্স এলো ২৩৫৮৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ