ময়নমসিংহে পপুলার লাইফের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ময়মনসিংহ
অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ
উৎসব ময়মনসিংহ কোম্পানীর নিজস্ব অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ
ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ
মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর
রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মোঃ
মোকলেছুর রহমান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন
কর্মকর্তাগণ। সভাপতিত্ব করেন জিএম মোঃ শাকিল মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
পরবর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর