উত্তরায় সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা পর সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা।

ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

মো. রেজাউল করিম বলেন, আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়কের অবস্থান ছেড়ে দিয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
পরবর্তী নিবন্ধমালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের