ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০

আন্তর্জাতিক ডেস্ক

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ এই বিপর্যয় ঘটে।

হোর্হে রদ্রিগেজ জানান, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারিভাবে আহতের সংখ্যা আগের মতোই ১৬ হাজার ৭৪০ জন রয়েছে।

তবে উদ্ধারকারী দল এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, গত ২৪ জুন ভেনিজুয়েলার ইয়ারাচুই রাজ্যে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

বিশেষজ্ঞদের মতে, দুটি ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।
এত অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, সড়ক, স্থাপনা এবং অন্যান্য অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম কমলো
পরবর্তী নিবন্ধমানি লন্ডারিং মামলায় সেই হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেফতার