বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ‌‘গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি’ গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ‘গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি’ গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

পূর্ববর্তী নিবন্ধচীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু
পরবর্তী নিবন্ধওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত