স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই বলের দখল নিয়ে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্পেন। অন্যদিকে লিওনেল মেসিকে ঘিরে নিজেদের আক্রমণ সাজানোর চেষ্টা করলেও জমাট স্প্যানিশ রক্ষণ ভাঙতে পারেনি আর্জেন্টিনা। গোলশূন্য অবস্থায় শেষ হলো প্রথমার্ধ।
এর মধ্যে ম্যাচের ৪৪ মিনিটে বড় ধাক্কা খায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সেন্টারব্যাক লিসান্দ্রো মার্তিনেজ।প্রথমার্ধের খেলায় স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। বল দখলে তারা সবচেয়ে এগিয়ে। ৬৫ ভাগ বলের দখল ছিল স্প্যানিশ ফুটবলারদের পায়ে। ৩৫ ভাগ ছিল আর্জেন্টিনার।
লিওনেল মেসিদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে, স্পেনের গোলমুখে একটি শটও নিতে পারেনি তারা। অথচ স্পেন গোলে শট নিয়েছে ৩টি। প্রতিপক্ষের বক্সে বল নিয়ে স্পেন সাতবার প্রবেশ
স্পেনের ফুটবলাররা পাস দিয়েছে ৩১৩টি। বিপরীতে আর্জেন্টিনা পাস দিয়েছে মাত্র ১৫৫টি। স্পেনের অর্ধেকেরও কম। স্পেন কর্নার পেয়েছে ২টি, আর্জেন্টিনা একটিও পায়নি। মূলত মিডফিল্ডের ওপরে বল নিয়েই উঠতে পারেনি আর্জেন্টিনা। মিডফিল্ডে স্পেনের রদ্রির কাছেই বার বার থেমে যেতে হচ্ছিল তাদের।


