বগুড়ায় পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর ৪ কোটি ৩১ লক্ষ৫৩ হাজার টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশোধের
বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স
পিএলসি এর বগুড়া অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৪ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার
টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা বগুড়া টি এম এস এস কমিউনিটি
সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম
ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত
আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল
হোসেন মহসিন ও মোহাম্মদ এনামুল হক, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া,
ইডি মোঃ মোকলেছুর রহমান।

প্রকল্প ইনচার্জ মোঃ আফজাল হোসেন এর
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট
লিয়াকত আলী সিকদার সহ কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকল-এর যৌথ উদ্যোগে কো- ব্র‍্যান্ডেড হেলথ কেয়ার কার্ড চালু
পরবর্তী নিবন্ধশ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি