স্টাফ রিপোর্টার, দেলোয়ার হোসেন

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা দিগনগর গ্রামে
মানবিকতা সেবায় ৭ মাস ধরে আর্থিক সংকটে থাকা পরিবারগুলো খাদ্যসামগ্রী পেয়ে কিছুটা হলে
স্বস্তি ও আনন্দ পাচ্ছে প্রায় ৮০০ অসহায় ,দরিদ্র ও সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে
খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন।
প্রবাসী মতিউর রহমান নিজের উপার্জিত অর্থ থেকে এলাকার
প্রতি মাসেই এলাকার অসচ্ছল ও কর্মহীন মানুষের খোঁজখবর নিয়ে তাদের হাতে চাল, ডাল, তেল, আটা
চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেন। তাঁর এ উদ্যোগে উপকৃত হচ্ছেন অনেক অসহায় দরিদ্র
পরিবারের মুখে হাসি ফোটাছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা
করে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় দীর্ঘ এক বছর ধরে ধারাবাহিক
ভাবে এ মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। সমাজের বিত্তবান ব্যক্তিরা ও এধরনের মানবিক কাজে
এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সচেতন মহল।
খাদ্যসামগ্রী পেয়ে
উপকারভোগীরা মতিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও
প্রবাসীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
সচেতন মহল। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যাশা
ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। মানবিক এ উদ্যোগ অব্যাহত থাকুক এমন প্রত্যাশা এলাকাবাসীর।


