ফুটপাতে উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীরা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনা নিয়ন্ত্রণে চেষ্টা করছি। তিনি’ বলেন, বর্তমানে হকার ও ব্যবসায়ীদের দখলে মিরপুর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, মিরপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

পূর্ববর্তী নিবন্ধদুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তারিখ-মাস ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী
পরবর্তী নিবন্ধচীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির