নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। একটি ককটেল প্রাইভেটকারের পেছনে বিস্ফোরণ হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
ওসি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মব্রিজ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।


