নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে গ্রেডভিত্তিক বেতন প্রস্তাব করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের চারটি গ্রেডে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
অন্যদিকে পোশাকশিল্পে কর্মরত কর্মচারীদের চারটি গ্রেডে মাসিক মজুরি ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ প্রস্তাব উপস্থাপন করেন। এতে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে পৃথকভাবে শ্রমিক ও কর্মচারীদের মজুরি কাঠামো তুলে ধরা হয়েছে।
শ্রমিকপক্ষের প্রস্তাবে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি এবং মূল মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে। বাকি অংশ অন্যান্য ভাতা হিসেবে দেওয়ার প্রস্তাব রয়েছে।
শ্রমিকদের গ্রেডভিত্তিক প্রস্তাবিত বেতনপ্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের জন্য গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তর এবং শিক্ষানবিশদের জন্য আলাদা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সবচেয়ে বেশি ৪৮ হাজার টাকা মজুরি ধরা হয়েছে গ্রেড-১-এর শ্রমিকদের জন্য। আর গ্রেড-৪-এর শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩২ হাজার টাকা। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি ৩০ হাজার টাকা।
গ্রেড-২-এর শ্রমিকদের ৪৩ হাজার টাকা ও গ্রেড-৩-এর শ্রমিকদের জন্য ৩৮ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।গ্রেড-১ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার সিনিয়র অপারেটররা। মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ২৮ হাজার ৮০০ টাকা।
মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১৪ হাজার ৪০০ টাকা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪৮ হাজার টাকা।গ্রেড-২ ক্যাটাগরিতে আছেন কারখানার সব ধরনের মেশিন চালানো ও কাজ করানো শ্রমিকরা। মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ২৫ হাজার ৮০০ টাকা।
মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১২ হাজার ৯০০ টাকা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪৩ হাজার টাকা।গ্রেড-৩ ক্যাটাগরিতে আছেন কারখানার জুনিয়র মেশিন চালানো ও সব ধরনের কাজ করানো ব্যক্তিরা।
মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ২২ হাজার ৮০০ টাকা। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১১ হাজার ৪০০ টাকা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৩৮ হাজার টাকা।গ্রেড-৪ ক্যাটাগরিতে আছেন হেলপার বা সব সহকারী ধরনের কাজ করা ব্যক্তিরা।
মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ৯ হাজার ৬০০ টাকা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মাসিক মোট মজুরি দাঁড়াবে ৩২ হাজার টাকা।
৩ মাস শিক্ষানবিশকালে শ্রমিকদের মূল মজুরি প্রস্তাব করা হয়েছে ১৮ হাজার টাকা। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ৯ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৩০ হাজার টাকা।কর্মচারীদের কোন গ্রেডে কত বেতনশ্রমিকদের পাশাপাশি পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এতে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা গ্রেড-১ এবং সর্বনিম্ন ৪০ হাজার টাকা গ্রেড-৪-এর কর্মচারীদের মাসিক মজুরির কথা বলা হয়েছে। গ্রেড-২-এর জন্য ৫০ হাজার ও গ্রেড-৩-এর জন্য ৪৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।গ্রেড-১ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যান পদের লোকজন।
মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে তাদের মূল মজুরি ৩৩ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১৬ হাজার ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৫৫ হাজার টাকা।গ্রেড-২ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার হিসাব সহকারী, স্টোর সহকারী অন্যান্য জুনিয়র কর্মচারীরা।
এই গ্রেডে মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে মূল মজুরি ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১৫ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৫০ হাজার টাকা।গ্রেড-৩ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার ক্লার্ক, অফিসার সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করা কর্মচারীরা।
এই গ্রেডে মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে মূল মজুরি ২৭ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১৩ হাজার ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪৫ হাজার টাকা।
গ্রেড-৪ ক্যাটাগরিতে রয়েছেন কারখানার পিয়ন ও কুক পদে কাজ করা কর্মচারীরা। এই গ্রেডে মাসিক মোট মজুরির ৬০ শতাংশ হিসেবে মূল মজুরি ২৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। মূল মজুরির ৫০ শতাংশ হিসেবে ১২ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা বাবদ ৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
এতে তাদের মাসিক মোট মজুরি দাঁড়াবে ৪০ হাজার টাকা।শিক্ষানবিশদের জন্য তিন মাসের প্রস্তাবপ্রস্তাবিত মজুরি কাঠামোতে শিক্ষানবিশ শ্রমিকদের শিক্ষানবিশকাল সর্বোচ্চ তিন মাস রাখার কথা বলা হয়েছে। এ সময়ে তাদের মাসিক মোট মজুরি হবে ৩০ হাজার টাকা।এ ছাড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, খাদ্যভাতা মজুরির আওতায় পড়বে না।


