পপুলার লাইফের ৪৯৮ জন বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকা চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর রংপুর অঞ্চলের ৪৯৮ জন বীমা গ্রাহকের বীমা
দাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকা চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা রংপুর চেম্বার ভবনের
হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম
ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সিনিয়র ডিএমডি সৈয়দ
মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন ও খলিলুর রহমান সিকদার।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ সিদ্দকুর রহমান।

উক্ত অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন ও আবুল কালাম আজাদ এবং
কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবিতে প্রধান অতিথিকে বীমা
দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধপপুলার লাইফের বগুড়ার ২৭৩ জন বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা