বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। আজ দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।এ পুরস্কার জিতেছেন বিজ্ঞানী ফ্রান্সিস হেলজেন
।মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়।নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে চূড়ান্ত অবদান রাখা এবং জ্যোতির্বৈজ্ঞানিক উৎসের উচ্চ-শক্তি সম্পন্ন নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সিস হেলজেনকে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।নোবেলজয়ী বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে।


