ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনকে ডিআরইউ’র বিশেষ সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

বীমা খাতে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম
উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ
সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ।

১০ সেপ্টেম্বর ডিআরইউ’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ
সম্মাননা প্রদান করা হয়। সেগুন বাগিচা ডিআরইউ চত্তরে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ন্যাশনাল লাইফের সিইও মোঃ
কাজিম উদ্দিনের হাতে এ সম্মাননা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার এবং মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব
জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও
সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির
সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ডিআরইউ’র
সদস্যবৃন্দ এবং দেশের ব্যাংক বীমা, শিল্প ও ব্যবসা -বাণিজ্যের বিশিষ্ট
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত,দামেও সাশ্রয়ী : সমাজকল্যাণ মন্ত্রী
পরবর্তী নিবন্ধগুজব-অপতথ্য প্রচারে ১০ বছরের জেল, ৪০ লাখ টাকা জরিমানা