নিউমার্কেটে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের প্রায় ২৫ জনের মতো আহতের খবর পাওয়া গেছে।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার পর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে কিছু দোকান বসিয়েছিল নিউমার্কেট থানা যুবদল। কিন্তু সেই দোকান সরিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতা সেখানে দোকান বসাতে চান।

মঙ্গলবার রাতে ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী বলাকা সিনেমা হলের সামনের দোকানগুলো উঠিয়ে দিতে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় ১৫ নেতাকর্মী এবং নিউমার্কেট থানা যুবদলের ১০ জনের অধিক নেতাকর্মী আহত হন। পরে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্সল্যাবের বসুন্ধরা গলিতে থাকা নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চলের অফিস কক্ষে ভাঙচুর চালান।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা
পরবর্তী নিবন্ধসাভারে গ্রেপ্তার আরিফ, বোমারু মামুনকে ধরতে চলছে অভিযান