নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত অবমাননাসহ একটি সিআর মামলায় রাতভর অভিযান শেষে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধভরিতে সোনার দাম কমলো ৫৪৮২ টাকা