দ্রুত গাজা শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

দ্রুত গাজা শান্তি আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৬ অক্টোবর) মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। মধ্যস্থতাকারীরা একত্রিত হয়ে গাজা যুদ্ধের অবসানের প্রচেষ্টায় জড়িত সবাইকে ‌দ্রুত আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসির।

হামাস ২০ দফা মার্কিন শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মত হওয়ার পর এই আলোচনা শুরু হচ্ছে। এর মধ্যে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের কাছে গাজার শাসনব্যবস্থা হস্তান্তর অন্তর্ভুক্ত, তবে অন্যান্য বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করছে।

হামাসের প্রতিক্রিয়ায় তাদের যোদ্ধাদের নিরস্ত্রীকরণ এবং গাজার শাসনব্যবস্থায় ভবিষ্যতে কোনো ভূমিকা পালন না করার মূল দাবিগুলো উল্লেখ করা হয়নি।

আলোচনা খুব সফল হয়েছে বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, আমাকে বলা হয়েছে যে প্রথম পর্যায় এই সপ্তাহে সম্পন্ন করা উচিত এবং আমি সকলকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সময় এসেছে, অন্যথায় ব্যাপক রক্তপাত হবে। এর আগে সাংবাদিকদের সঙ্গেআলাপকালে ট্রাম্প বলেন, তিনি মনে করেন জিম্মিদের খুব শিগগির মুক্ত করা হবে।

তাকে শান্তি পরিকল্পনার নমনীয়তা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমাদের নমনীয়তার প্রয়োজন নেই, কারণ সবাই এতে প্রায় একমত, তবে সর্বদা কিছু পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, এটা ইসরায়েলের জন্য একটি দুর্দান্ত চুক্তি, এটি সমগ্র আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্য একটি দুর্দান্ত চুক্তি, তাই আমরা এতে খুব খুশি।

এদিকে প্রস্তাবিত পরিকল্পনার প্রতি হামাস সাড়া দেওয়ার পর শুক্রবার ট্রাম্প ইসরায়েলকে ‘অবিলম্বে বোমা হামলা বন্ধ’ করার কথা বলার পরেও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান রোববার সাংবাদিকদের বলেন, যদিও গাজা উপত্যকার অভ্যন্তরে কিছু বোমা হামলা আসলে বন্ধ হয়ে গেছে।

বেদ্রোসিয়ান বলেছেন, যদি গাজার যুদ্ধক্ষেত্রে তাদের জীবনের জন্য কোনো হুমকি থাকে তবে ‘প্রতিরক্ষামূলক উদ্দেশে’ পাল্টা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০
পরবর্তী নিবন্ধপ্রবারণা পূর্ণিমা আজ