দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিন দুদকের তলবে হাজির না হয়ে ৩০ দিনের সময় চেয়েছেন তিনি।আজ দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুদকের প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় শফিউদ্দিন আহমেদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তিনি ৩০ দিনের সময় চেয়েছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে দুদক।

এর আগে দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে দুপুর সাড়ে ১২টায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে বলা হয়।ওই নোটিশে বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনা ও তা রেকর্ড করা ‘অপরিহার্য’।

পূর্ববর্তী নিবন্ধরিজার্ভ চুরি : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৯ অক্টোবর
পরবর্তী নিবন্ধনভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন