দুই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জবাবে ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী আজ ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।
এর আগে ইরানের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, খার্গ দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় একটি ইরানি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইরানের তেলবাহী জাহাজগুলোতে হামলা চালানো হয়।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান ব্র্যাড কুপার বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রতি তাদের বার্তা স্পষ্ট।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হলে তার জবাবে আরও বড় অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দেওয়া হবে।বিজ্ঞাপন


