ইরানের তেলের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

পারস্য উপসাগরে ইরানের খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দ্বীপটি থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, দ্বীপটির উপকূলসংলগ্ন এলাকায় কয়েক ঘণ্টা আগে পারস্য উপসাগরের দিক থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তাসনিমের প্রতিবেদক জানান, খার্গ দ্বীপের কাছে নোঙর করে থাকা একটি ছোট ইরানি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র ছোড়ে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাহিনীর ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ট্যাংকারটিতে আঘাত করে। হামলার পর জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
পরবর্তী নিবন্ধদুই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান