ড্রোন হামলায় বন্ধ সৌদির পাইপলাইন, তেল বাণিজ্যে শঙ্কার ছায়া

নিউজ ডেস্ক

ড্রোন হামলায় বন্ধ হয়ে গেছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন। এর ফলে দেশটির তেল বাণিজ্যে শঙ্কার ছায়া দেখা দিয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত বৃহস্পতিবার পাইপলাইনটিতে একাধিক হামলা চালানো হয়। এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, লোহিত সাগরে নতুন সমীকরণ
পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এর অবস্থা যাচাই করতে সংশ্লিষ্ট দলগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

পাম্প স্টেশনে আগুন
ঘটনার বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা জানান, পাইপলাইনের পাশে থাকা কয়েকটি পাম্প স্টেশনও হামলার শিকার হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রাথমিক বিশ্লেষণে পাম্প স্টেশনগুলোতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শুক্রবার তোলা একটি স্যাটেলাইট ছবিতে একটি পাম্প স্টেশনে ব্যাপক আগুনের ক্ষয়ক্ষতি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার তোলা আরেকটি ছবিতে অন্য একটি পাম্প স্টেশনে আগুন জ্বলতে দেখা যায়। সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠছিল।

পূর্ববর্তী নিবন্ধগুলশানে আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন