ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে টিসিবির সাথে সোনালী ব্যাংকের চুক্তি

সোনালী ব্যাংক পিএলসির সকল শাখা/উপশাখা এবং অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলারদের থেকে অর্থ আদায়ের লক্ষ্যে টিসিবির সাথে সোনালী ব্যাংক পিএলসির এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) টিসিবি প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং টিসিবির পক্ষে অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. রবিউল মোর্শেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও টিসিবির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবেদ আলী (যুগ্মসচিব) পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি