মুকসুদপুরে এমপির পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা

দেলোয়ার হোসেন স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। গোপালগঞ্জ-১
আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে সোমবার (১৭ আগস্ট) এমপি নির্দেশে
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর
নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়।

তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে
কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১০
কেজি আটা, ১০ কেজি চিড়া, ১০ কেজি মুড়ি, গুড় ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

জানা
গেছে, উপজেলার বহুগ্রাম গ্রামের তুষার বিশ্বাসের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর
পুড়ে যায়। এতে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল পুড়ে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর পৌর
বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি
এনামুল মোল্যা, বিএনপি নেতা হাফিজুর রহমান, আশরাফ আলী, ইউপি সদস্য আশিষ
মজুমদারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

দুর্যোগ ও বিপদের সময়ে মানুষের পাশে
দাঁড়ানোই মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা
অব্যাহত রাখারও আশ্বাস দেন বিএনপি নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধডিলারদের অর্থ অনলাইনে আদায়ে টিসিবির সাথে সোনালী ব্যাংকের চুক্তি
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন