জেলা প্রতিনিধি
খুলনার দাকোপে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২২ অক্টোবর) ১০টা ২৯ মিনিটে উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেছে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।
এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী।নলিয়ান থেকে লঞ্চঘাট দিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে।


