সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুব দের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এমকেএম জিয়াউল বারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জাফর ইকবাল চৌধুরী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী কর্মকর্তা বিজয় কুমার দাস, হিসাব রক্ষক কমলেশ সানা, যুব সংঘটক সাহিদ আলী প্রমূখ।অনুষ্ঠান শেষে দুজন যুবদের মধ্যে ৬০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। পোষাক তৈরিতে প্রশিক্ষন নিয়ে অনুদান গ্রহন করেন জিনাতুন নেছা ফাহিমা ও নাদিয়া তালুকদার মুন্নী।


