ছাতকে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন। পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মাওলানা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করেন বিশেষ অতিথি সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সিলেট জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের তারবিয়াত সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং ছাতক পৌর জামায়াতের আমীর নোমান আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ কাজী মানসুর আহমদ, সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল ও আবু মূসা রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সভাপতি মিজানুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, সৈয়দেরগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা সালাহ উদ্দিন এবং কালারুকা ইউনিয়ন সভাপতি মাস্টার আফিজ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী শিক্ষা শিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন। শিবিরে কর্মীদের সাংগঠনিক দক্ষতা, নৈতিক ও আদর্শিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধছাতকে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার