ছাতকে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ আমিন উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজমুল হক নসিব।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আল-আমিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিন, ক্বারী আমির আলী, মাওলানা শামসুদ্দিন, ইউনিয়ন প্রতিনিধি হাফিজ মাওলানা কুতুব উদ্দিন, শিক্ষক মুহাম্মদ সাজ্জাদুর রহমান, ক্বারী মো. আব্দুল জব্বার, ক্বারী মো. সিদ্দিকুর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, আজাদুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধনেপালে আকস্মিক বন্যায় নিহত ২২ নিখোঁজ ৩৮৪
পরবর্তী নিবন্ধছাতকে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত