ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :

মৎস্য সম্পদ উন্নয়ন, সংরক্ষণ এবং মাছ উৎপাদন বৃদ্ধিতে জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম।

সভা সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন।সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, সাংবাদিক মোশাহিদ আলী, খালেদ আহমদ, আমির আলী, ইউপি সদস্য ও মৎস্যচাষী চাঁদ মিয়া, রশীদ আলী, মৎস্য লিডার মাওলানা মঞ্জুর আলম, মৎস্যচাষী মঞ্জুরুল করিম, পীর এখিন শাহ, দিগেন কর, মহর আলী, আলম মিয়া, মৎস্যজীবী হোলাম রাব্বানী ও খামারি আবুল খায়েরসহ অনেকে।

বক্তারা বলেন, জলাশয় সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার মৎস্যচাষী ও মৎস্য সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জ মুকসুদপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু