ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ছাতক প্রতিনিধি : ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন অতিরিক্ত কর্মকর্তা মাহাবুব উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, যুবরাই দেশের শক্তি। দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি হল তরুণ প্রজন্ম। যুবকদের নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যুবকদের দক্ষ সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমীন, হাবিবুর রহমান, এম সাইফ উদ্দীন, সাইফুর রহমান।

এসভায় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাব’র ছাতক উপজেলা সংবাদদাতা ও দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার কাজি রেজাউল করিম রেজা, মফস্বল সাংবাদিক ফোরাম’র সহ-সভাপতি অজিত কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হাকীম ফারুক আহমদ নোমান ও ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, আল ইমরান আবির, রবিউল হাসান, কাওছার আহমেদ সহ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, তরুন-তরুনী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় শপথপাঠ, সনদপত্র ও ঋন বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচি শেষে উপজেলা চত্ত্বর এলাকায় যুব র‍্যালী বের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশি শ্রমিকরা