ছাতকে গরু চুরির সময় চোর আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: 

ছাতকে গরু চুরির সময় উস্তার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার (৮ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে নুরুল হকের গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটক লিক্তার আহমেদ উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরচৌলাই গ্রামের মুক্তার আহমদের পুত্র।আগের রাতেই (শনিবার) হরিশ্বরণের পার্শ্ববর্তী হাতধলানী গ্রামের লিজান আহমদের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়।

পরপর দুই রাতে পাশাপাশি গ্রামে গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও গরুর মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।এ ঘটনায় গরু চোরদের তৎপরতা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। 

পূর্ববর্তী নিবন্ধপোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব শ্রমিকপক্ষের
পরবর্তী নিবন্ধনওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত