সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ২টায় ছাতক গোলচত্বর এলাকায় আমিন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী মির্জা সাজিদুর রহমান মামুনের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মিসবাউর রহমান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
বিশেষ অথিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহিদুল ইসলাম পলাশী ও সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক বাজার একতা বালু সমিতির সভাপতি হাজী আব্দুস ছত্তার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, এনসিপির ছাতক শাখার আহবায়ক সাইদুর রহমান শাহীদ, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সহ সেক্রেটারী মাওলানা উমায়রুল ইসলাম ও হাফেজ জুবায়ের আহমেদ প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে হাফেজ মাওলানা ফরিদ আহমদকে সভাপতি ও মাওলানা জাকির হোসাইনকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।


