চকবাজারের অগ্নিকান্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে চকবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআই রাজীব কুমার সরকার।

তিনি বলেন, নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী অবহেলা জনিত অভিযোগ নিয়ে চকবাজার থানায় মামলা করেন। হোটেলের মালিক ও অজ্ঞাত কয়েকজনের নামে এ মামলা করা হয়। সে মামলার প্রেক্ষিতেই আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে একদিনে দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধউত্তরায় গার্ডার দুর্ঘটনা : রিট করতে বললেন হাইকোর্ট