গোপালগঞ্জ -১ আসন বিএনপি মনোনয়ন পেয়ে সেলিমুজ্জামানসেলিমকে স্বগত জানিয়ে সোডাউন

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে
বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক
সেলিমুজ্জামান সেলিম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম
ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুসংবাদ পেয়ে মুকসুদপুর-
কাশিয়ানী তৃণমূল নেতা কর্মী আনন্দো উল্লাস করেন। দলীয় মনোনয়ন ধানের শীষ প্রতিক
নিয়ে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার আসার সংবাদ পেয়ে সমর্থকরা সোডাউনের
আয়োজন করেন ৫ নভেম্বর বুধবার বিকালে উপজেলা বইড়তলা বাস ইস্টানে নামক স্থান থেকে
সেলিমুজ্জামান সেলিম কে স্বাগত জানিয়ে কয়েকশো মোটরসাইকেল, বেশ কিছু
প্রাইভেটকার ও মাইক্রো গাড়ীর বহর নিয়ে যাওয়ার সময় হাজার হাজার নেতাকর্মী ও উৎসবমুখর
জনতা রাস্তার দু পাশে দাড়িয়ে আনন্দ উল্লাস করে এবং তাকে স্বাগতম জানান। সেলিমুজ্জামান
সেলিম হুটখোলা গাড়ীতে দাড়িয়ে সকল নেতাকর্মী ও জনতার উদ্দেশ্য হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান
বরইতলা, বাটিকামারী, মাটিয়াব্রিজ, বনগ্রম, মহারাজপুর লোহাইড় কমলাপুর পৌরসভা সদর
বাজার সহ সমাবেশে সেলিমুজ্জামান সেলিম বলেন দলীয় মনোনয়ন পাওয়ার পর এক
প্রতিক্রিয়ায়“সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের দল ও
দেশের মানুষ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আজ নির্বাচনমুখী হয়েছে। আমি সেই ত্যাগের
অংশীদার হতে পেরে গর্বিত।” তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার
সুযোগ দেন, তবে আমি নিজেকে উপজেলার সাধারণ মানুষের উন্নয়নে সম্পূর্ণভাবে
নিবেদন করব।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছসলাম খান, সাধারণ
সম্পাদক তারিকুল ইসলাম রাজু সহ-সভাপতি সোহরাব হোসেন,পৌর বিএনপির সাবেক
আহবায়ক সাবেক মোয়াজ্জেম হোসেন মিন্টু,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল
বাশার টুলটু বিশ্বাস,সহ-সভাপতি সানছু মিয়া ,সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর
সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, সহসাংগঠনিক সসম্পাদক দেলোয়ার হোসেন উপজেলা যুবদলের
আহবায়ক আসাদ শিকদার সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা,যুগ্ন আহ্বায়ক
কামরুজ্জামান স্বপন,পৌর যুবদলের সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি
হাবিবুর রহমান রুইন ও সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ওসার বিতরণ
পরবর্তী নিবন্ধ১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশ