কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ডিগ্রি পরীক্ষা চলাকালে কলেজে ঢুকে এক নারী শিক্ষককে জুতা দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির নেতার বিরুদ্ধে। এ সময় কলেজের অফিসকক্ষ ভাঙচুর ও অধ্যক্ষসহ অন্তত ৫ জন শিক্ষককে বেধড়ক মারধর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়েছে।

নারী শিক্ষককে পেটানো ওই নেতা হলেন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে কয়েক ব্যক্তি বসে আছেন এবং সেখানে কিছু আলোচনা চলছিল। একপর্যায়ে এক ব্যক্তি এক নারীকে জুতা দিয়ে পেটাতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজে ওই সময় ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। ফলে পরীক্ষাকেন্দ্র বিবেচনায় কলেজ ও আশেপাশের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছিলেন প্রশাসন। এমনকি ডিগ্রি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই কলেজে পুলিশ মোতায়েন ছিলো। তবে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীসহ প্রায় ৪০-৫০ জন নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা শিক্ষকদের ওপর হামলা ও আসবাবপত্র ভাঙচুর শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিলো ভারত
পরবর্তী নিবন্ধহরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান