এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় হস্তক্ষেপ করা হলে ওমানে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প।

এই কূটনৈতিক পদক্ষেপে বাধা দেওয়া হলে ওমানে ভয়াবহ বোমা হামলা চালানোর কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেছেন।

ওই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এবং পৃথকভাবে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালি নিয়ে ওমানের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘ওমান যদি আলোচনায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপরও ভয়াবহ বোমা হামলা চালাব।’

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ভারতের ব্যবসায়ী নেতারা
পরবর্তী নিবন্ধবিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি