২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফায় অনলাইনে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৩৬৬ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।এর আগে ২৭ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হয়।
নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। ভর্তি চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।


