ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে পরিচালিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানকে সৌ‌দি সফরের আমন্ত্রন
পরবর্তী নিবন্ধসিটিজেনস ব্যাংক পিএলসি-র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত